রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

গোপালগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১.২৯ পিএম
  • ৫৪৫ Time View
128

কালের খব্রঃ

গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার ( ৭ ফেব্রুয়ারী) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র  দিবসটি উদযাপন করে।এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ।

গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিসুজ্জামান, ওই কেন্দ্রের ডা. তানিয়া আক্তার, প্রবেশন অফিসার আল আমিন মোল্লা, বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল আকাশং, মহিলাঙ্গন প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস সহ আরো অনেকে বক্তব্য রাখেন।বাক প্রতিবন্ধী রিপন বাংলা ইশারা ভাষায় বক্তব্য দেন। তিনি বাক প্রতিবন্ধীদের সমস্যা তুলে ধরেন। সমাধানের দাবি জানান। এছাড়া তাদের কর্মসংস্থান ও বাক প্রতিবন্ধীদের সংগঠনের জন্য স্থায়ী কার্যালয় করে দেওয়ার কথা উপস্থাপন করেন।পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। সংস্কৃতিক অনুষ্ঠান শেষ অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION