সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে লীগে প্রথম জয় চট্টগ্রাম আবাহনী। কালের খবর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.০১ পিএম
  • ৩৭৪ Time View
41

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে লীগে প্রথম জয় পেলো চট্টগ্রাম আবাহনী।

শনিবার ( ৩ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী। খেলার প্রধর্মার্ধের শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। তবে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় অধরাই থেকে যায় গোল। ফলে গোল শূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দু’দল। খেলার ৫৩ মিনিটে ফরোয়ার্ড মান্নাফ রাব্বী গোল করে ১-০ গোলে এগিয়ে দেয় চট্টগ্রাম আবাহনীকে। এরপরই গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ায় শেখ জামাল।

একের পর এক সহজ সুযোগ নষ্ট করায় কাঙ্খিত গোলের দেখা পাইনি শেখ জামাল। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার শেষ মুহুর্তে ৯০ মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় ফরোয়ার্ড ওজুকউ ডেভিড ইফেগউ ফ্রী কিক থেকে দর্শনীয় গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। রেফারি শেষ বাঁশি বাজালে ২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

এ খেলা শেষে ৬ ম্যাচে ১ জয়, ৩ ড্র আর ২ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নাম্বারে চট্টগ্রাম আবাহনী। আর সমান ম্যাচে ২ জয় আর ৪ পারাজয়ে ৬ পয়েন্ট পেলেও গোল পার্থ্যকে টেবিলের ৯ নাম্বারে শেখ জামাল।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION