শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

কোটালীপাড়ায় স্ত্রীর দাবি নিয়ে প্রকৌশলী আহাদের বাড়িতে এক নারীর অবস্থান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.২০ পিএম
  • ৪৯৫ Time View
171

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ত্রীর দাবি নিয়ে আহাদ মোল্লা নামে এক প্রকৌশলীর বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। স্ত্রীর স্বীকৃতি না দিলে তার স্বামীর বাড়িতে বসে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন ওই নারী।

অভিযুক্ত আহাদ মোল্লা কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের মোস্তফা মোল্লার ছেলে ও  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকৌশলী বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

বুধবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা থেকে ভুক্তভোগী ওই নারী প্রকৌশলী আহাদ মোল্লার বাড়ির উঠানের পাশে একটি গাছের নিচে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন প্রেম করার পরে ২০২০ সালের ৯ডিসেম্বর আমার সাথে প্রকৌশলী আহাদ মোল্লার বিয়ে হয়। বিয়ের পর আমরা স্বামী স্ত্রী হিসেবে ঢাকায় বসবাস করতে থাকি। আমাদের বিয়ের খবর দুই পরিবারের মাঝে জানাজানি হলে ২০২২সালের ৯ডিসেম্বর আমাদের সামাজিক ভাবে আবার বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের কিছু দিন পর হঠাৎ করে আহাদ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আহাদ দীর্ঘ প্রায় ১বছর যাবত আমার সাথে যোগাযোগ বন্ধ রেখেছে। আমি নিরুপায় হয়ে স্ত্রীর দাবি নিয়ে আহাদের বাড়িতে এসে উঠেছি। সে আমাকে স্ত্রীর মর্যাদা না দিলে আমি এ বাড়িতেই আত্মহত্যা করবো।এদিকে ভুক্তভোগী ওই নারী প্রকৌশলী আহাদ মোল্লাদের বাড়িতে আসলে তার পরিবারের লোকজন অন্যত্র চলে যায়।

প্রকৌশলী আহাদ মোল্লার প্রতিবেশী নেয়ামুল ফকির ও খলিল শেখ বলেন, প্রকৌশলী আহাদ মোল্লার সাথে সামাজিক ভাবে যে বিয়ে হয়েছে তাহা আমরা সকলেই জানি। বিয়ের পর আহাদ মোল্লা তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতো। এখন তাদের মাঝে কি হয়েছে তাহা আমাদের জানা নেই।

এ বিষয়ে জানার জন্য প্রকৌশলী আহাদ মোল্লার বাড়িতে গিয়ে তাদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে আহাদ মোল্লা ঢাকায় থাকায় তার সাথে একাধিক বার মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION