বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০

দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে! ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৫.৫৯ পিএম
  • ৪৯৪ Time View
217

কোটালীপাড়া প্রতিনিধিঃ

চায়ের দোকানে ঢুকে পড়ল দ্রুতগামী মোটরসাইকেল। এ সময় দুই মোটরসাইকেল আরোহীসহ আহত হলো ৫ জন। এদের মধ্যে গুরুতর আহত ফিরোজ চাঁদ (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার মনসাঁবাড়ী এলাকায়।শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী ফিরোজ চাঁদ আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের মৃত নেহাল উদ্দিন চাঁদের ছেলে ও ৩ সন্তানের জনক।

জানাগেছে, গরু ব্যবসায়ী ফিরোজ চাঁদ স্থানীয় রিপন বেপারীর চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় রনি হাজরা ও রবিউল মিয়া নামে ২ যুবক বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রনি হাজরা (২০), রবিউল খান (১৮), গরু ব্যবসায়ী নুর ইসলাম (৪০), মশিউর দাড়িয়া (৩০) ও ফিরোজ চাঁদ(৫০) গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এখানে ফিরোজ চাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে ঢাকা নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় নিহত ফিরোজ চাঁদের ভাতিজা গোলাম রাব্বি বাদী হয়ে রনি হাজরা ও রবিউল খানকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে কোটালীপাড়া থানা পুলিশ মোটরসাইকেলসহ রনি হাজরা ও রবিউল মিয়াকে আটক করেছে। আটক রনি হাজরা উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সোহরাব হাজরার ছেলে ও রবিউল খান চিত্রাপাড়া গ্রামের হাবিব খানের ছেলে। কোটালীপাড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, নিহত ফিরোজ চাঁদের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আটক দুই মটর সাইকেল আরোহীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION