শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা জন্মদিনে তারেক রহমান: অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং বাড়ানোর আহ্বান গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের জবাব দিতে হবে: তারেক রহমান আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগে বারবার গণতন্ত্রের স্বপ্ন জাগলেও কেন তা স্থায়ী রূপ পেল না বাংলাদেশে গোপালগঞ্জের ওপর দিয়ে ৯টি ট্রেন চলাচল বন্ধ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী। রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ

আবাহনীকে ২-০ গোলে উড়িয়ে দিলো বসুন্ধরা কিংস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৭.০৫ পিএম
  • ৬১০ Time View
359

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে স্বাগতিক ঢাকা আবাহনী লিমিটেডকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল পৌনে তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংসকে আতিথ্য দেয় স্বাগতিক আবাহনী। খেলার প্রথমার্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। তবে উল্লাসে মাততে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি দর্শকদের। খেলার ২৬ মিনিটে রবিনহো গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন। গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় আবাহনী।

কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ার আবাহনী। তবে খেলা ৭২ মিনিটে এম ফিগুয়েরা গোল করে ২-০ গোলে এগিয়ে দেন বসুন্ধরাকে। তবে বাকী সময় আর কোন গোল না হওয়ায় বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। এ খেলা শেষে ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্টে টেবিলের এক নাম্বারে বসুন্ধরা। আর সমান সংখ্যক ম্যাচে ২ জয়, ১ ড্র আর ২ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নাম্বারে আবাহনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION