সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে

গোপালগঞ্জ ভেন্যুতে উত্তর বারিধারা ও রহমতগঞ্জের ১-১ গোলে ড্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৬.৪৮ পিএম
  • ৬৫০ Time View
258

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে গোপালগঞ্জ ভেন্যুর খেলায় উত্তর বারিধারা স্পোটিং ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে রহমতগঞ্জ| মঙ্গলবার (২৮জুন) বিকাল ৪ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দুই দল রক্ষণাত্মক খেলা শুরু করে। কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দু’দল। ফলে গোল শূন্য নিয়ে বিরতিতে যায় দুই দল।

খেলার দ্বিতীয়ার্ধেও রক্ষণাত্মক খেলতে থাকে দু’দল। তবে ম্যাচের ৮০ মিনিটে রহমতগঞ্জের শাহারিয়ার বাপ্পির সহায়তায় সানডে চিজোবা গোল করে দলকে এগিয়ে দেন। এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বারিধারা। খেলার শেষ হবার অতিরিক্ত সময়ে ইউসুফ মরি বাম্বা গোল করে বারিধারাকে সমতায় আনেন। তবে আর কোন গোল না হওয়ায় ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। ১৭ ম্যাচে ৩ জয় ও ৪ ড্র এর সাথে ১০ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ৯ নাম্বরে বারিধারা আর সমান ম্যাচ খেলে ২ জয় ও ৫ ড্র এর সাথে ১০ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে রহমতগঞ্জ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION