মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১

বিএনপি- জামাতের দ্বারা সংঘটিত প্রত্যেকটা খুনের বিচার হবে-শেখ সেলিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৭.২৪ পিএম
  • ৪২৪ Time View
63

কালের খবরঃ

কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি- জামাতের দ্বারা সংঘটিত প্রত্যেকটা খুনের বিচার হবে।

তিনি বৃহস্পতিবার(৪ জানুয়ারী) গোপালগঞ্জ পৌরপার্কে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মোঃ আতিয়ার রহমান, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জের পৌর মেয়র শেখ রকিব হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির নাম কেউ নেবে না তাই বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।তিনি বলেন, খালদা জিয়ার ছেলে  লন্ডনে বসে অবরোধের ডাক দিচ্ছে, সে দেশে এসে নির্বাচনে দাড়ালে তার জামানত থাকবে না।

শেখ সেলিম আরো বলেন, এবাবের নির্বাচন আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ন। কারন এবারের নির্বাচন জঙ্গী, সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচনে জয়লাভ করে এদের নাম নিশানা মুছে দেয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এদিকে, নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিনে গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে ব্যাপক শোডাউন করা হয়। বিকেলে ৪ টায় শহরের পৌরপার্কের জনসভায় পৌরসভার ১৫টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে হাজার হাজার নারী-পুরুষ যোগ দেন।এছাড়া ব্যানার ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ  ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মি নৌকার শ্লোগান দিয়ে জনসভায় যোগ দেন। মুহুর্তের মধ্যেই জনসভাস্থল লোকে লোকারান্ত হয়ে যায়। জনসভাস্থলে স্থান না পেয়ে হাজার হাজার মানুষ সড়কের উপর অবস্থান নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION