রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান -এমপি সেলিমুজ্জামান সেলিমের গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত ঈদের দিন দুর্ঘটনা ৬জন নিহতের পর গোপালগঞ্জে সড়কে কড়াকড়ি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থ যাত্রীসহ আহত-২৬ গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ নিহত৫,আহত ২৫ দেশ ও জাতির কল্যাণ কামনা করে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪

কোটালীপাড়ায় গীর্জার জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় হামলা করে আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৩.০৩ পিএম
  • ৫২৩ Time View
125

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপলগঞ্জের কোটালীপাড়ায় খ্রীষ্ঠান ধর্মালম্বীদের গীর্জার জমি জোর করে দখলের চেষ্টাচালানোকালে বাধা দেওয়ায় দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার কান্দি ইউনিয়নের চার্চ অফ বাংলাদেশের সাধু লুকের গীর্জার সদস্যরা হামলার শিকার হয়। এই ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, কান্দি ইউনিয়নের কান্দি গ্রামে অবস্থিত সাধু লুকের চার্চের নামে ক্রয়কৃত জমিতে চার্চের মন্ডলী ২৫ বছর যাবৎ চাষাবাদ করে আসছে । কিন্তু বিগত কিছুদিন থেকে চার্চের এক সদস্য ধারাবাশাইল গ্রামের মৃত সমূয়েল বৈরাগীর ছেলে বিভূদান বৈরাগী (৬০) জমিটা অবৈধভাবে দখল করার পায়তারা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিভূদান বৈরাগী ওই জমিতে গোপনে ধানের চারা রোপণ করতে আসলে চার্চের সদস্য বিধান হালদার (৫৫) বাধা দিলে দখলকারী বিভূদান বৈরাগী , তার স্ত্রী সারা বৈরাগী (৫০) ,দুই মেয়ে লিন্ডা বৈরাগী ও মিডিয়া বৈরাগী এবং পার্শ^বর্তী পূর্নবর্তী গ্রামের ভাড়াটে মাসুদ হাওলাদার একসাথে বিধান হালদারের উপরে দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায়।এবং কুপিয়ে জখম করে এসময়ে বিধানের ভাইয়ের স্ত্রী লেয়া পপি হালদার এগিয়ে এলে তাকেও মারাত্মাক জখম করে হামলাকারীরা। স্থানীয়রা চিৎকার শুনে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় সাধু লূকের চার্চের সম্পাদক আন্ড্রিও হালদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION