রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

মাদক মুক্ত সমাজ গড়তে পারলে দেশ উন্নয়নের দিকে এগাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২, ৫.৪২ পিএম
  • ৬২২ Time View
198

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  রবিবার (২৬জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কন্সার্ন্স (বিওয়াইএফসি) এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি  উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে  শেষ করে। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কন্সার্ন্স কোটালীপাড়া শাখার প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, সহকারী প্রোগ্রাম ম্যানেজার জয় মজুমদার, শিক্ষক স্বপন কুমার বসু, শিক্ষার্থী বর্ণিতা রায় বক্তব্য রাখেন ।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, মাদক সেবনে দিন দিন যুব সমাজ ধ্বংস হচ্ছে। এর ভয়াবহতা রোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। আমরা সকলে সম্মিলিত ভাবে মাদক মুক্ত সমাজ গড়তে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION