রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

শেখ হাসিনার নেতৃত্বে দেশী বিদেশী ষড়য়ন্ত্র ছিন্নভিন্ন করে সামনে এগিয়ে যবো-মুহাম্মদ ফারুক খান এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১২.৫৯ পিএম
  • ৫৮৭ Time View
198

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৩জুন) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি-র নেতৃত্বে প্রথমে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।পরে জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,যুগ্ম-সাধারন সম্পাদক এস এম আক্কাছ আলী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক বাবুল শেখ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমূখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, পদ্মা সেতু নির্মান করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হতে হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের জন্য কাজ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশী ও বিদেশী ষড়য়ন্ত্র ছিন্নভিন্ন করে আমরা সামনের দিকে এগিয়ে যবো।

তিনি বলেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে যখন আওয়ামী লীগ পরিচালিত হয়েছে, সে সময়েই বাঙ্গালী জাতির যত বড় বড় অর্জন হয়েছে।

ফারুক খান বলেন, কিছু কিছু রাজনৈতিক দল সামনের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এটা আমরা আভাস পেয়েছি। আমার সাধারন মানুষের কাছে আহবান থাকবে আপনারা আওয়ামী লীগের সাথে থাকুন, পাশে থাকুন।দেশ উন্নত হবে।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অন্যান্য উপজেলা গুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ নানান কর্মসূচী পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION