রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এসএম জিলানী, স্থায়ী সমাধানের আশ্বাস গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন যুবকের গোপালগঞ্জে চায়না দুয়ারী জালের আগ্রাসনে বিলুপ্তির পথে দেশীয় মাছ বাগেরহাটে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছে ধাক্কা, আহত অন্তত ২৫ টুঙ্গিপাড়ায় পৌর এলাকার জলাবদ্ধতা দূর করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু গোপালগঞ্জে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত-৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১.০২ এএম
  • ৪২০ Time View
164

কালের খবরঃ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন।বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল বরিশালের কদম আলীর ছেলে। তিনি ঢাকায় ব্যবসায় করেন এবং ওয়ারী হাটখোলা এলাকায় থাকতেন।গোপালগঞ্জ সদর থানার অফিসার  ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, একটি মাইক্রোবাসে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ী বরিশাল যাচ্ছিলেন। এসময় মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলে ব্যবসায়ী মোস্তফা কামাল নিহত হন এবং তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION