শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

সমবায়ীদের সাবলম্বী করতে টুঙ্গিপাড়ায় ঋণ বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৫.৩২ পিএম
  • ৩৯২ Time View
150

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমবায়ী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে ৭০ লাখ টাকার  ঋণের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে পাটগাতী বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেডের ১৪০ জন সদস্যদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৭০ লাখ টাকার  ঋণের চেক বিতরণ করা হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের “সমবায় বিভাগের বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট” প্রকল্পের আয়োজনে উপকারভোগীদের মাঝে এসব ঋণের চেক বিতরণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোছাম্মদ হামিদা বেগম।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (পরিকল্পনা ও উন্নয়ন) অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর মহা-পরিচালক মোহাঃ বোরহানুল হক, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মোঃ আহসান কবীর, গোপালগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ নবীউল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক মুন্সী প্রমূখ বক্তব্য রাখেন।

এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোছাম্মদ হামিদা বেগম টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তিনি পবিত্র ফতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও  মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন ।এপর তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত স্থান সমূহ ঘুরে ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION