শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ভ্যানচালক নিহত ডিজিটাল সেবার পথে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, উদ্বোধন নতুন অফিস টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা ২০০৬–০৭-এর অভিজ্ঞতা কি আবারও প্রশ্নের সামনে? ফুটপাত দখলমুক্তে কঠোর বার্তা ডিএনসিসির, ‘কাউকে ছাড় দেওয়া হবে না’ টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত গোপালগঞ্জে র‌্যালি  ও আলোচনা সভায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ

গোপালগঞ্জে নৌকার পক্ষে ও বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের মিছিল সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১.৪৮ পিএম
  • ৫৭৪ Time View
429

কালের খবরঃ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর নৌকার পক্ষে ও বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সমানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, পৌর আওয়ামীল সভাপতি গোলাম কবীরসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

সমাবেশ বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারী ভোট গ্রহনের দিন ঠিক করে নির্বাচনের ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ভোট বানচাল করতে বিএনপি-জামাত দেশব্যাপী নৈরাজ্য শুরু করেছে। বিএনপি-জামাতের নৈরাজ প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে কাজ করার আহবান জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION