সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৬.০৩ পিএম
  • ৪০৯ Time View
63

কালের খবরঃ

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ সদর উপজেলাকে ৩-১ গোলে হারিয়েছে কোটালীপাড়া উপজেলা একাদশ। রবিবার (৫ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওহায়িদ,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন, আল ইয়াসা রহমান তাপাদার, রন্টি পোদ্দার, জেলা ক্রিড়া অফিসার মোঃ মনিরুজ্জামানসহ জেলা প্রশাসন   ও জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ সদর উপজেলার মুখোমুখি হয় কোটালীপাড়া উপজেলা দল। নির্ধারিত সময়ে গোপালগঞ্জ সদর উপজেলাকে ৩-১ গোলে হারিয়েছে কোটালীপাড়া উপজেলা। আগামী ১১ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION