সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

মুকসুদপুরে বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১০.১৫ এএম
  • ৩২৭ Time View
40

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালকসহ দুই যুবক নিহত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুরে এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজৈর উপজেলার পাট্রাবুকা এলাকার সিরাজ শেখের ছেলে মোটর সাইকেল চালক রাব্বি শেখ (২০) ও একই এলাকার আবু জাফর শেখের ছেলে মোটর সাইকেল আরোহী মেহেদী শেখ (২০)।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মোটর সাইকেলে করে চালক রাব্বি শেখ ও আরোহী মেহেদী শেখ গোপালগঞ্জ থেকে মাদারীপরের রাজৈর উপজেলার টেকেরহাটে যাচ্ছিল। এসময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক রাব্বি নিহত ও আরোহী মেহেদী মারাত্মক আহত হন। পরে মেহেদীকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION