বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ এব ব্যবসায়ী গ্রেপ্তার গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাৎ কোটালীপাড়ায় ৩২কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধীকে দিল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু্। চলবে ১০ মে পর্যন্ত কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জেরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ গোপালগঞ্জে ১লক্ষ ২১ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা মাদকমুক্ত সমাজ গঠনের তাগিদ – এমপি এস এম জিলানী টুঙ্গিপাড়ায় হাতুড়ি পেটায় বিধবা নারীর নিহতের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

বঙ্গবন্ধুর সমাধিতে নতুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ১২.৫৫ পিএম
  • ৪২০ Time View
122

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।রবিবার (১ অক্টোকর)  বেলা ১১ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, মহা. আশরাফুজ্জামান, মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ পুলিশের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হাবিবুর রহমান বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION