মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারনা ও বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে উৎসাহ-উদ্দিপনা ও শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি-ঢাকা রেঞ্জ ডিআইজি ইঁদুর মারা ফাঁদে কাশিয়ানীতে দাদি–নাতিসহ বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু গোপালগঞ্জে ১,১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গোপালগঞ্জে আলোচনা সভা গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমথর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে গোপালগঞ্জের যারা আছে তাদের চাকরি যাবে না-বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর

মুকসুদপুর পৌরসভায় জামানত হারালেন আওয়ামী লীগ প্রার্থী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২, ৮.২৯ পিএম
  • ৪৯৬ Time View

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া জামানত হারিয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল জগ প্রতীকে ৬ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া নৌকা প্রতীকে ৬০৪ ভোট পেয়ে জামানত হারান। তিনি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিও বটে।

নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ও মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহাজ্জাত মহসিন খিপু (মোবাইল ফোন) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৩১ ভোট। আরেক সাবেক বিএনপি নেতা ও সাবেক মেয়র  সাজ্জাদ করিম মন্টু (চামচ) প্রতীকে ১ হাজার ৪৩৯ ভোট, সাইফ উদ্দিন সরকার বিদ্যুৎ (নারিকেল গাছ) প্রতীকে ১ হাজার ২৪৩ ভোট।  মোঃ আতিকুর রহমান মিয়া (নৌকা) প্রতীকে ৬০৪ ভোট পেয়ে ৫জনের মধ্যে পঞ্চম হয়েছেন।

মুকসুদপুর পৌরসভা নির্বাচনে ১৭ হাজার ৬২৭ ভোটের মধ্যে ১৩ হাজার ৯৭১ ভোট কাস্ট হয়।

বুধবার ( ১৫ জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রহন অনুষ্ঠিত হয়।

জামানত হারানোর ব্যাপারে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  রবিউল আলম সিকদার বলেন, দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগে কোন্দল ছিল। জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন এক নয়। তাই নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন। এই বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION