বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রশাসনিক ও উপাচার্যের বাসভবনে সামনে আমরন অনশনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৬.৫৪ পিএম
  • ৩৬৭ Time View
82

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক নিয়োগের দাবীতে প্রশাসনিক ভবনের প্রধান ফটক ও উপাচার্যের বাসভবনের গেটে সামনে আমরন অনশন শুরু করেছে ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা। গত ৭ আগস্ট থেকে আন্দোলন শুরু হয়ে বুধবার রাতে (৯ আগস্ট) আমরণ অনশনে রুপ নিয়েছে। এসময় অনশনে থাকা পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। অসুস্থ ওই পাঁচ শিক্ষার্থীকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগে শিক্শক সল্পতার কারনে ক্লাস করতে সমস্যায় হচ্ছে। ছাত্ররা শিক্ষক নিয়োগের দাবীতে গত সোমবার থেকে আন্দোলন শুরু করেছে। গত বুধবার রাতে শিক্ষক নিযোগের কোন সুরাহা না হওয়ায় রাতেই প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটক ও উপাচার্যের বাসভবনের গেটের সামনে আমরন অনশন শুরু করে এই বিভাগের শিক্ষার্থীরা। এসময় শিক্ষক নিয়োগের দাবীতে তারা বিভিন্ন শ্লোগান দেন। অনশন চলাকালে ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের কবির হোসেন ও মাহাবুব জামান, তৃতীয় বর্ষের আব্দুল আল মামুন, আতিকুজ্জামান ও শান্ত সাহা অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ পাঁচ শিক্ষার্থীকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION