রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

বঙ্গবন্ধুর সমাধিতে তিন অতিরিক্ত আইজিপি’র শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৬.৫৭ পিএম
  • ৪১৭ Time View
111

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত তিন জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।বুধবার (৯ আগস্ট ) বিকালে বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকবৃন্দ (আইজিপি)  হাবিবুর রহমান, সেলিম মো. জাহাঙ্গীর ও দেবদাস ভট্টাচার্য টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।শ্রদ্ধা নিবেদনের সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কমনা করেন।

এসময় খুলনা ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার মো. আনসার উদ্দিন, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুল কবির চন্দন, (ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম, (ডিএসবি) মোহা. মোহাইমিনুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION