রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে কোটালীপাড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ৪০৫ Time View
141

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমখানার ছাত্রদের মাঝে কোরআন শরীফ এবং খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট)  দুপুরে উপজেলার ছোট দক্ষিণপাড়া মাদ্রাসার ও এতিমখানার ছাত্রদের মাঝে কোরআন শরীফ এবং খাবার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান খান বাদল, এস এম ইস্রাফিল, উপজেলা যুব লীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহ-সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, সহ-সভাপতি কামরুল ইসলাম শাহ, পৌর যুবলীগের সভাপতি শেখ জামাল, যুবলীগ নেতা হায়দার হাজরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION