শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে নানা আয়োজনে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১১.২০ এএম
  • ৪০৭ Time View
146

কালের খবরঃ

নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পরে পুলিশ সুপার আল বেলী আফিফা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ শ্রদ্ধা জানায়।

এদিকে শেখ কামালের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু, শেখ কামাল ও তারঁ পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেতার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুকসুদপুর আওয়ামী লীগ, পৌরসভাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, ওসি আবু বকর মিয়া, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিক, মুকসুদপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালসহ তার পরিবারের আত্মার শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এছাড়া জেলার টুঙ্গিপাড়া, কাশিয়ানী, ও কোটালীপাড়ায় অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION