সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সনের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৬.০১ পিএম
  • ৩৭৪ Time View
44

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) চেয়ারপার্সন প্রফেসর মোঃ মাসুদুর রহমান।শোকাবহ আগস্টের চতুর্থ দিনে শুক্রবার (৪ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রফেসর মোঃ মাসুদুর রহমান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়। পরে বঙ্গবন্ধু সমাধি সৌধ কপ্লেক্সের পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা নুরুল গনি শোভন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভণর এ কে এম সাজেদুর রহমান খান, এসএমই ফাউন্ডেশনের উপ ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব), ডাইরেক্টর জেনারেল আনোয়ার হোসাইন চৌধুরী (অতিরিক্ত সচিব), পরিচালক মো. রাশেদুল করিম মুন্না,  শাহেদুল ইসলাম, স্বর্ণলতা রায়, শামীম আহমেদ, মানতাশা আহমেদ,  জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের পরিচালক মো. মামুন রশিদ, গোপালগঞ্জ জেলা জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের সহসভাপতি তাজিয়া খাতুন, সদস্য অনিমা রানী সরকার, তাহেরা ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION