মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু

টুঙ্গিপাড়ায় দুইদিনব্যাপী সাহিত্য মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ২.০৯ পিএম
  • ৬৯২ Time View
41

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুইদিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলা উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির  জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় ৩০ টি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রস্তুতি সভায় ত্রিবেনী গণসংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ রাখাল কিশোর ঠাকুর, কবি সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী,  চন্দ্রিমা শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক দুলাল দাস, গোপালগঞ্জ ডিবেটিং ক্লাবের মঈন আহমেদ, প্রবন্ধকার অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাহবুবুর রহমান,  বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের  আহবায় নাসিমা খান, সদস্য সচিব মো. মাসুদ রানা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সভায় জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, (২৭ ও ২৮ জুলাই) টুঙ্গিপাড়া উপজেলার  সরকারি জিটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলার সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এ ব্যাপারে সংগঠনগুলোর সাথে আমরা প্রস্তুতি সভা করেছি। সংগঠনগুলোর পক্ষ থেকে সংগীত, নিত্য , আবৃত্তি, নাটক সহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনের বিষয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে ধারণা গুলো গ্রহণ করা হয়েছে। মেলা উপলক্ষে সেখানে কবি-সাহিত্যিকদের আড্ডা, আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলার আয়োজন থাকবে। এই মেলা সফল করতে বিভিন্ন পর্যায়ে এর আগেও প্রস্তুতি সভা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION