শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল

কাশিয়ানীতে দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল অবসরপ্রাপ্ত শিক্ষকের প্রাণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ১০.৪১ এএম
  • ৪২৭ Time View
130

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর আলী মুন্সী (৬২) প্রাণ। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাফর আলী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত তাহাজ্জেদ হোসেন মুন্সির ছেলে।কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজার নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই শিক্ষককে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। প্রথমে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।  মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং এ ব্যাপারে  মামলা  করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION