শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং বাড়ানোর আহ্বান গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের জবাব দিতে হবে: তারেক রহমান আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগে বারবার গণতন্ত্রের স্বপ্ন জাগলেও কেন তা স্থায়ী রূপ পেল না বাংলাদেশে গোপালগঞ্জের ওপর দিয়ে ৯টি ট্রেন চলাচল বন্ধ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী। রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারাল চট্টগ্রাম আবাহনী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৭.০৩ পিএম
  • ৫৯৫ Time View
330

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভ্যেনুতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমেটেড।

শনিবার (১৫ জুলাই) বিকাল চারটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী লিমিটেড। রেফারির বাঁশি বাজার ৩০ সেকেন্ডে চট্টগ্রাম আবাহনীর মধ্য মাঠের খেলোয়াড় ওজুকউ ডেভিড ইফেগউ গোল করে দলকে এগিয়ে দেন। ১১ মিনিটে আরেক মধ্য মাঠের খেলোয়াড় মোহাম্মদ অনিক হোসেন গোল করে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে এগিয়ে দেন। ঠিক ২৫ মিনিটের মাথায় ডিফেন্ডার মোহাম্মদ তারেককে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিনত হয় চট্টগ্রাম আবাহনী। এ সুযোগে আক্রমণের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। ২৯ মিনিটে আক্রমণ ভাগের খোলোয়াড় ইমানুয়েল উজোচুকউ গোল করলে ২-১ গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।খেলায় দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। তবে দুই দলই বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। এতে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।এই ম্যাচ শেষে ১৯ ম্যাচ খেলে ৪ জয়, ৯ ড্র ও ৬ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নাম্বারে চট্টগ্রাম আবাহনী ও সমান সংখ্যক ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ১২ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নাম্বারে মুক্তিযোদ্ধা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION