বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি, পরিস্থিতি শান্ত ২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকে হেয় প্রতিপন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৭.১৮ পিএম
  • ৪০৮ Time View
104

কালের খবরঃ

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় এক প্রতিবন্ধীকে মারধর ও ছাত্রলীগের সাধারন সম্পাদ ( ভারপ্রাপ্ত) আমির হামজাকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধী নারী  এবং আমির হামজার বাবা । মারপিটের ঘটনায় ওই প্রতিবন্ধী নারী বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানার একটি সাধারন ডায়রি করেছেন।

বুধবার (১২জুলাই) বেলা সাড়ে ৩ টায় গোপালগঞ্জ পৌরসভার আরামবাগ এলাকায় ছাত্রলীগের সাধারন সম্পাদক আমির হামজা বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন ভাড়াটিয়া প্রতিবন্ধী নারী শানু খানম এসময় আমির হামজার বাবা হাফিজ খান উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী  ওই নারী  গোপালগঞ্জ জেলা  ছাত্রলীগের সাধারন সম্পাদক আমির হামজার বাসার ভাড়াটিয়া।

শানু খানম বলেন, গত ১০ জুলাই সোমবার সকালে আমর বাসায় বসে আছি ওই সময় দেখি পাশের বাড়ির মালিক নোমান হোসেন ও তার স্ত্রী আইরিন সুলতান এসে  আমির হামজার বাসার প্রধান ফটকে লাথি মারতে থাকে।  আমি তাদের নিষেধ করায় তারা বাসায় প্রবেশ করে আমার কক্ষে এসে আমাকে মারপিট করে। আমার চিৎকারে দোতলা থেকে হাফিজ কাজি,  আমির হামজা ও তার ভাই সাকিব কাজি এসে আমাকে উদ্ধার করে। পরে আমি গোপালগঞ্জ সদর থানার একটি সাধারন ডায়রি করি।

এ বিষয়ে হাফিজ কাজি বলেন, ঘটনার দিন বেলা সাড়ে ৮ টায় বাড়ির নিচতলায় চিৎকার শুনে দৌড়ে এসে দেখি  বাসার ভাড়াটিয় প্রতিবন্ধী শানু খানমকে মারপিট করছে আমরা তাকে সরিয়ে দেই। পরে জানতে পারি ওই ঘটনায় নোমান হোসেন আমার ছেলের বিরুদ্ধে থানায় মিথ্যা ও ভিত্তিহীন  অভিযোগ করেছে৷ রাজনৈতিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য নোমান হোসেন আমার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।  এঘটনার নিন্দা জানাই।

এবিষয়ে নোমান হোসেন  বলেন, আমির হামজার বাড়ির ভাড়াটিয়া আমাদের জায়গায় দৈনন্দিন ময়লা আবর্জনা ফেলে আসছে।  বিষয়টি তাদের বলতে গেলে আমার  স্ত্রীসহ আমাকে মারপিট করে।  সেজন্য আমার স্ত্রী থানায় অভিযোগ করেছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ অভিযোগ করেছে। মুলত তাদের মধ্যে আগে থেকে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মনমালিন্য ছিলো। বুধবার পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে গিয়েছিলো। দুই পক্ষে শান্ত থাকতে বলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION