সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায়

শ্রেণী কক্ষে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীর গায়ে হলুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৫.৫১ পিএম
  • ৪৮৯ Time View
146

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক শিক্ষার্থীর গায়ে হলুদ। বুধবার (২১জুন)সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার মীমের হলুদ সন্ধ্যার আয়োজন করে তার সহপাঠীরা।

এদিন বিকাল ৫টা থেকেই এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের করিডরে জড়ো হতে থাকে মীমের সহপাঠীরা। একাডেমিক ভবনের ১১৫ নং রুমে নিজ ক্লাসরুমে সহপাঠীরা মুহূর্তেই তৈরি করে ফেলে গায়ে হলুদের মঞ্চ।

চিরাচরিত গায়ে হলুদের নিয়মের মতোই প্রকৃতির আশির্বাদ বলে বিবেচিত কাঁচা হলুদ মাখিয়ে সম্পন্ন করা হয় সকল আনুষ্ঠানিকতা। হলুদ সন্ধ্যায় মীমের বিভাগের বন্ধু, সিনিয়রাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় দেখা যায় মীমের বন্ধুরা আলতো করে হলুদ লাগিয়ে দিচ্ছেন, কেউ গান গাইছেন, আবার কেউবা বিভিন্ন গানের তালে তালে নাচছেন। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় মীমের ক্লাসরুমে।

জানাগেছে, সাদিয়া আক্তার মীমের বাড়ি বগুড়া জেলায়। আগামী ২ জুলাই পারিবারিকভাবে জয়পুরহাট জেলার সাজেদ সাজুর সাথে বিয়ে হচ্ছে তার। মীমের বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে নিজ বিভাগেই গায়ে হলুদের আয়োজন করেছেন তার বন্ধুরা।

ক্যাম্পাসে ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে মীমের সহপাঠীরা বলেন, আমাদের পরীক্ষায় ব্যস্ততার মধ্যেই হঠাৎ এই আয়োজন। আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমরা ক্লাসরুমেই হলুদ সন্ধ্যার আয়োজন করেছি। ঈদের ছুটিতে আমরা মীমের বিয়েতে উপস্থিত থাকতে পারবো না। এজন্য মীমের প্রতি আমাদের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন।

এই আয়োজন সম্পর্কে সাদিয়া আক্তার মীম বলেন, “আমার বন্ধুরা আমার জন্য এতো সুন্দর আয়োজন করবে এটা আমি কখনোই ভাবতেই পারিনি। এই বিভাগে ভর্তি হয়েছি মাত্র তিন মাস হয়েছে, এর মধ্যেই আমার বন্ধুরা আমাকে এমন একটা সুন্দর মুহূর্ত উপহার দিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ ও অনেক বেশি আনন্দিত।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION