মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি এস এম জিলানীর মতবিনিময় সভা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র দুই বন্ধু নিহত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ মেডিকেল কলেজে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন – এমপি কে এম বাবর

দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় কোটালীপাড়ায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩, ১.৩০ পিএম
  • ৩৮৫ Time View
26

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বিল। অপরিকল্পিত ভাবে কাটা হচ্ছে মাছের ঘের। নষ্ট হচ্ছে ফসলী জমি। ধবংস হচ্ছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য।

ভূমির শ্রেণি পরিবর্তন আইন থাকলেও প্রভাবশালী ব্যক্তিরা এই আইনের তোয়াক্কা না করে অপরিকল্পিত ভাবে কেটে যাচ্ছে একটার পর একটা মাছের ঘের। দখল করে নিচ্ছে সরকারি খাল ও জলাভূমি।

আর এই খাল বিল, দেশীয় মাছ, জীববৈচিত্র্য রক্ষা ও অপরিকল্পিত ভাবে মাছের ঘের কাটার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন করেছে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

শনিবার (১৭ জুন) উপজেলার পারকোনা বিলে সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষা কমিটি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষা কমিটি সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বুলু, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি হায়দার হাজরা, যুবলীগ নেতা মুন্সী মিরাজ, শেখ আজিজ, সাংবাদিক মাহবুব সুলতান বক্তব্য রাখেন।

দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, উপজেলার বিভিন্ন বিলের সরকারি খাল ও জলাভূমি দখল করে মাছের চাষ করছে। যার ফলে দেশীয় মাছ ধবংস হয়ে যাচ্ছে। আমরা এই খালগুলো দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করার দাবি জানাচ্ছি। যদি দ্রুত সময়ের মধ্যে সরকারি খাল ও জলাভূমি দখলমুক্ত না করা হয় তাহলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বুলু বলেন, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে ভূমির শ্রেণি পরিবর্তন আইন না মেনে অনেকেই অপরিকল্পিত ভাবে মাছের ঘের কেটে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ধবংস করছে। এই অপরিকল্পিত ভাবে মাছের ঘের কাটার ফলে ফসলী জমি কমে যাচ্ছে। তাই আমরা এই অপরিকল্পিত ভাবে মাছের ঘের কাটা বন্ধের দাবি জানাচ্ছি।

কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি হায়দার হাজরা বলেন, চায়না ম্যাজিক জাল দিয়ে নির্বিচারে দেশীয় মাছ নিধন করা হচ্ছে। আমরা এই দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, দেশীয় মাছ, জীববৈচিত্র্য ও ফসলী জমি রক্ষার জন্য আমরা নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছি। এছাড়া ভূমির শ্রেণি পরিবর্তন আইন মেনে পরিকল্পিত ভাবে যাতে মাছের ঘের কাটা হয় সে জন্য আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। যদি কেউ এই আইন না মেনে ভূমির শ্রেণি পরিবর্তন ঘটায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION