বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কৃষকলীগের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ২.৩৮ পিএম
  • ৪৭১ Time View
169

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ।

বৃহস্পতিবার (৮জুন)দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহারউদ্দীন  বাহার এমপি ও সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র  আরফানুল হক রিফাতের নেতৃত্বে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জান নেতৃবৃন্দ । এসময় বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন ।

এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।

পরে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে  কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের  সদস্য কৃষিবিদ সমীর চন্দ সহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ  এবং  সহযোগী ও অঙ্গ সংগঠনের অন্তত  ২ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দর নেতৃত্বে কুমিল্লা মহানগর কৃষক লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, গোপালগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস সহ কৃষক লীগের  কুমিল্লা ও গোপালগঞ্জ জেলা এবং বিভিন্ন উপজেলা, মহানগর ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন,  কুমিল্লা মহানগর ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সম্প্রতি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত  হয়েছে। এই কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION