বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বশেমুরবিপ্রবি’তে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩, ৬.১১ পিএম
  • ৪৬৬ Time View
159

কালের খবরঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৭ জুন) বিকাল ৩টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলন একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ছয় দফা আন্দোলন না হলে এদেশের স্বাধীনতা আসতো না, বঙ্গবন্ধুর ছয় দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রধান ভিত্তি। তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের উন্নতির জন কাজ করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কারিমুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মজনুর রশিদ।

এসময় বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION