বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

গোপালগঞ্জে বারি চিনা বাদাম-৯ ও বারি তিল-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩, ২.০০ পিএম
  • ৫৪৬ Time View
276

কালের খবরঃ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত  বারি চিনা বাদাম-৯ ও বারি তিল-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭জুন)সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের  গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্প এই মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এম.এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্য দেন।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক ড. হারুন অর রশীদ।

কৃষিগবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ.এম খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষিগবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মহসীন হাওলাদার, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, জান্নাতুল ফেরদৌস কথা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এই মাঠ দিবসে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।এরআগে কৃষক ও কৃষাণীরা গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের প্রদর্শনী প্লটে উৎপাদিত বারি চিনা বাদাম-৯ ও বারি তিল-৪ এর ফিল্ড ভিজিট করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION