রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান -এমপি সেলিমুজ্জামান সেলিমের গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত ঈদের দিন দুর্ঘটনা ৬জন নিহতের পর গোপালগঞ্জে সড়কে কড়াকড়ি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থ যাত্রীসহ আহত-২৬ গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ নিহত৫,আহত ২৫ দেশ ও জাতির কল্যাণ কামনা করে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪

৫১ নবীন আইনজীবীকে গোপালগঞ্জ জেলা আইনজীবীর সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ৪৮৭ Time View
123

হৃদয় সরকারঃ

বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাশ করার পর  নবীন আইনজীবীদের সংবর্ধনা জানান গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি। কাউন্সিল থেকে পাশ করার পর ২৩ব্যাচের ৫১জন নবীন আইনজীবী গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যোগদান করায় এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. এম. জুলকদর রহমানের নেতৃত্বে এই সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (৫জুন) দুপুর ২ঘটিকায় শেখ সেলিম (অডিটরিয়াম) ভবনের জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট চৌধুরী খসরুল আলম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম. জুলকদর রহমান, অ্যাডভোকেট আহম্মেদ নওশের আলী, অ্যাডভোকেট বাবু সুনীল কুমার দাস, অ্যাডভোকেট দ্বিন মোহাম্মদ শিকদার, অ্যাডভোকেট মো কামরুল ইসলাম, অ্যাডভোকেট আজগর আলী খান সহ বারের সিনিয়র আইনজীবীগণ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পবিত্র শ্রীমদ্ভগবদগীতা থেকে পাঠ করা হয়। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট এম. জুলকদর রহমান সহ বারের সিনিয়র আইনজীবীরা নবীন আইনজীবীদের সম্মাননা স্মারক  দিয়ে বরণ করেন নেন।

সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা বক্তব্যে, সাধারন সম্পাদক এম. জুলকদর রহমান নবীন আইনজীবীদের স্বাগত জানান এবং তাদের ভবিষ্যৎ আইনি পেশাকে শুভকামনা  করে তিনি বলেন, দেশের উচ্চপদস্ত যত চাকরী রয়েছে, তার মধ্যে বেশিরভাগ পদ আইনজীবীদের। সেজন্য তিনি নবীন আইনজীবীদের আইনি পেশায় উৎসাহিত করেন। তিনি আরো বলেন, দেশ ও জনগনের সেবায় আইনি পেশার গুরুত্ব অনেক। সেজন্য নবীন আইনজীবীদের আইনকে সুষ্ঠ ও সঠিকভাবে ব্যবহার করার অনুরোধ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারের সিনিয়র আইনজীবী বাবু সুনীল কুমার দাস। এসময় তিনি বলেন, টাকার পেছনে না দৌঁড়িয়ে আইনে পেছনে দৌঁড়াতে হবে৷ তিনি বলেন, আইনজীবীদের দায়িত্ব আইনের যথাযথ প্রয়োগ করা, তাই আপনারা সবাই আইনের সঠিক ব্যবহার করবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে  অ্যাডভোকেট চৌধুরী খসরুল আলম বলেন, সংবিধান অনুসারে আইনের দৃষ্টিতে সবাই সমান। সুতরাং কেউ আইনের উর্দ্ধে না। সেজন্য তিনি নবীন আইনজীবীদের আইনের যথাযথ প্রয়োগের অনুরোধ জানান।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION