শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা। নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত গোবিপ্রবি’তে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণায় নামলেন বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধ করা হবে। ১০ দলীয় জোট প্রার্থী আব্দুল আজিজ মাক্কী গোপালগঞ্জে কৃষি বিপণন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ গোপালগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার; প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ২৭ জন গোপালগঞ্জে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারনা ও বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম

গোপালগঞ্জে জাল টাকা কারখানার সন্ধান, বিপুল পরিমাণ টাকা ও সরঞ্জামাদিসহ স্বামী-স্ত্রী প্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩, ১১.১৫ এএম
  • ৩৪৭ Time View

কালের খবরঃ

এবার গোপালগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় সন্ধ্যান মিলেছে। পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান জালটাকা, টাকা তৈরির সরঞ্জামসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে।শনিবার (৪জুন)গভীর রাতে শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে জাল চক্রের সদস্য কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনা বেগম (২৪) কে গ্রেফতার করে।গ্রেপ্তারকৃতদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামে। কামরুলের পিতার নাম আব্দুস সালাম।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ জানান, পূর্ব মিয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী হায়াত আলীর বাড়ির ৪র্থ তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে অভিযান চালানো হয়।

এ সময় টাকা প্রিন্ট করা অবস্থায় ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। অভিযানের সময়  এ চক্রের অন্যান্য আরো সদস্যরা বিভিন্ন স্থানে জাল টাকা সরবরাহ কাজে ব্যস্ত ছিল বলে জেনেছি। তিনি আরো বলেন ওই বাসা থেকে উদ্ধার করা হয় ১টি ল্যাপটপ, দুটি প্রিন্টার, বিভিন্ন ধরনের কেমিকেল, টাকা ছাপানোর বিশেষ কাগজ, কাঠের তৈরি বেশকিছু ফরমা ও বিপুল পরিমান জাল টাকা। জাল চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম ঘটনাস্থল পরির্শন করে পরবর্তি আইনী দিক নির্দেশনা দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION