শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল

বিশ্ব দুগ্ধ দিবসে গোপালগঞ্জে ৩০০ শিশুকে দুধ পান করালেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৫.৪৯ পিএম
  • ৬০৫ Time View
159

কালের খবরঃ

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে গোপালগঞ্জের জেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের প্রাথমিক বিদ্যালয় শাখার ৩০০জন শিশুকে দুধ পান করানো হয়েছে।

বৃহস্পতিবার (১জুন) দুপুরে জেলা প্রাণি সম্পদ অফিস ‘স্বাস্থ্য, মেধা ও শক্তি চাই প্রতিদিন দুধ খাই’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের প্রাথমিক বিদ্যালয় শাখায় আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির।

জেলা প্রাণি সম্পদ কার্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ বৈরাগী, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু, জেলা ভেটেনারী কর্মকর্তা ডা. এএসএম আব্দুর রাজ্জাক,  গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন, ভেটেনারি  সার্জন ডা. প্রিয়াংকা রানী মোদক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অতিথিরা পরে জেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের প্রাথমিক বিদ্যালয় শাখার বিভিন্ন শ্রেণীতে পড়–য়া ৩০০জন শিশুকে দুধ পান করান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মাহবুববুল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে মেধাবী জাতি চাই। তাই দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুললে আগামী প্রজন্ম মেধাবী, সুস্থ্য ও কর্মক্ষম হয়ে উঠবে। এই প্রজন্মই স্মার্ট বাংলাদেশ গড়বে। তারা গবেষণার কাজে আত্মনিয়োগ করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION