শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

কাশিয়ানীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৫১ পিএম
  • ৯৮ Time View
119

কালের খবরঃ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প।গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম (৩৫) আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী খুলনা জেলার রূপসা থানার চরমোসাব্বাদপুর গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে।
র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আতাউর রহমানের দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, গোপন সংবাদ ছিল মাদক নিয়ে ইমাদ পরিবহনের একটি বাসে করে গোপালগঞ্জ আসছে এক মাদক ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর একটি দল ভাটিয়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান নেয়। এ সময় ইমাদ পরিবহনের একটি বাস থামিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় আজ শুক্রবার কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION