রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি

আমি ও আমার মা জন্মগতভাবে আওয়ামী লীগ ও সমর্থক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩, ৩.৪৭ পিএম
  • ৪৩৫ Time View
128

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গাজীপুরের সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, নগরীর উন্নয়নে কাজ করবেন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা নিবো। সকলের সাথেই মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করবো। নগরীর উন্নয়ন কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সাথে থাকবে।

আর গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নবনির্বচিত মেয়রের ছেলে জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আমার মা (জায়েদা খাতুন) বলেছেন আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ।  কেউ মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার। আমার মাও জন্মগতভাবে আওয়ামী লীগ। আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ সমর্থক। আমরা মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই।

রবিবার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আারো বলেন, আমরা জন্মগত আওয়ামী লীগ করেছি,, আওয়ামী লীগের সমর্থক হিসেবেই আছি। অন্যরা কি বলল তাতে আমাদের কিছুই যায় আসে না। বহিষ্কারের বিষয় তিনি বলেন, এটি আমার বিষয় না এটি দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে।

এরআগে পুত্র সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় তাদের সঙ্গে পাঁচ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION