শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে জোর দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -এস এম জিলানী সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী

কোটালীপাড়ায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩, ১.৫৩ পিএম
  • ৫১৯ Time View
209

কোটালীপাড়া প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রবিবার ( ২৮ মে) উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সমর চাঁদ মৃধা খোকন, তুষার মধু, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি শেখ কাইয়ুম উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION