শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.০৩ পিএম
  • ২০৬ Time View
234

কালের খবরঃ
গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দুটি দল রয়েছে। একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অপরটি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে কোনো পরিস্থিতির কারণে সাময়িকভাবে নিষিদ্ধ। তারা বিগত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। আমি ভোটারদের কাছে গিয়ে বলেছিলাম, আর যাই হোক, এই গোপালগঞ্জের মানুষ কখনোই স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে পারে না। আপনারা মুক্তিযোদ্ধারা সেই কথা রেখেছেন। মুক্তিযোদ্ধাদের পরিবার, সন্তান, আত্মীয়-স্বজনও সেই কথা রেখেছেন। তারা পরাজিত শক্তিকে বর্জন করে জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে বিজয়ী করেছে। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত ড্যাব নেতা ডাঃ কে. এম বাবর, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান বক্তব্য রাখেন। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ ফিরোজ খান।
এমপি সেলিমুজ্জামান মোল্লা আরো বলেন, আজকে বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত ও ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের মতো মুক্তিযোদ্ধাদেও প্রয়োজন। ১৯৭১ সালে নিজের অস্ত্র তুলে ধরে জীবন বিসর্জন দিয়ে আপনারা আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করবেন।
এর আগে মুক্তিযোদ্ধারা এই নবনির্বাচিত তিনজন এমপিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION