মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু

বঙ্গবন্ধুর “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১.২১ পিএম
  • ৩৬৫ Time View
41

কালের খবরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির প্রতীক “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওযামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে।মঙ্গলবার (২৩ মে)দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত ঠাকুর, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারন সম্পাদক আমির হামজা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তির দূত মনোনিত করে “জুলিও কুঁরি” পদক দেয়া হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান বক্তারা।এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া, কাশিয়ানী টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে সকাল ১০টায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION