সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

গোপালগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনে ১০জনকে আর্থিক অনুদান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩, ২.৪৯ পিএম
  • ৪৩৪ Time View
45

কালের খবরঃ

গোপালগঞ্জ শহরে ভিক্ষা করে খায় এমন ১০ ভিক্ষুকে পুনর্বাসনের লক্ষ্যে ৩ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

বুধবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন কর্মসূচির আওতায় শহর সমাজসেবা অফিসের পক্ষ থেকে এসব অনুদানের টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল জলিল খান, আলিমুজ্জামান বিটু বক্তব্য রাখেন।

গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, এই টাকা দিয়ে ভিক্ষুকরা মুদি, ফল, চা,  কাপড়ের ব্যবসা ও ছাগল পালন করবেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের  ১০ কাউন্সিলর ভিক্ষুকদের এই বিকল্প কর্মসংস্থান কার্যক্রম মনিটরিং করবেন। এর মধ্য দিয়ে ভিক্ষুকদের পুনর্বাসন করা হচ্ছে। তারা ব্যবসা বাণিজ্য করে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন আশা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION