মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন

কাশিয়ানীতে ছাদ থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৭.২২ পিএম
  • ৩৪০ Time View
41

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বায়জিদ শেখ (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১১ মে) দুপুরে কাশিয়ানী উপজেলা সদরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশি্চিত করেছেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম।নিহত বায়জিদ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের মৃত জলিল শেখের ছেলে।ওসি ফিরোজ আলম জানিয়েছেন, ইলেকট্রিশিয়ান বায়জিদ স্থানীয় সৈয়দ মোরাদ হোসেনের তিন তলা ভবনে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০-শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানিয়েছেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION