সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধ, অহত ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ৩৩১ Time View
43

কালের খবরঃ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলার শিকার আহত মফিজুর রহমান শেখ (৪৫) শুক্রবার (৫ মে) রাতে ঢাকা মেডিকেলে মারা গেছে। শনিবার (৬ মে) বিকেলে  ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

গত ২৬ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামে একই পরিবারের সাত মাসের অন্তঃসত্ত্বা নারীসহ তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের আবু তালেব শেখের ছেলেদের সাথে প্রতিবেশি সিরাজ শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিরসনে ২৬ এপ্রিল জমি পরিমাপের দিন নির্ধারণ করা হয়। কিন্তু সিরাজ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায় সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মফিজুর শেখ ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ওই পরিবারের তিনজন আহত হয়। আহতদেরকে ওইদিনই কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। মফিজুর রহমান শেখের অবস্থার অবনতি হলে ২৯ এপ্রিল তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টার দিকে মারা যায়। এ ঘটনার অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারচেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION