সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় আরও ১৮ জন গ্রেপ্তার।মোট গ্রেপ্তার ২৫ গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঈশ্বরদী প্রেসক্লাবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩, ২.২৯ পিএম
  • ৫৪০ Time View
262

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঈশ্বরদী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৫ মে) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের নেতৃত্বে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহাবুবুল হক দুলু, আব্দুল মান্নান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, ক্রীয়া সম্পাদক শেখ ওয়াহিদ আলী সিন্টু সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ঈশ্বরদী প্রেসক্লাব নেতৃবৃন্দ খুলনা ও বাগেরহাটে পৌছালে ওসব প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। পরে উভয়স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ও বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION