শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

বই পড়ায় উদ্বুদ্ধ করতে সমুদ্র সৈকতে শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩, ২.২১ পিএম
  • ৪৬৯ Time View
175

কালের খবরঃ

বই পড়ার জন্য সকল বয়সের পাঠকদের উদ্বুদ্ধ করতে সমুদ্র সৈকতে শোভাযাত্রা করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জ্ঞানের আলো পাঠাগার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার(৫মে) সকালে সংগঠনটি কক্সবাজার সমুদ্র সৈকতে বই পড়ার জন্য সকল বয়সের পাঠকদের উদ্বুদ্ধ করতে একটি শোভাযাতা বের করে। শোভাযাত্রাটি সমুদ্র সৈকতে বিভিন্ন এলাকা ঘুরে বই পড়তে সকলকে আহব্বান জানায়।

জ্ঞানের আলো পাঠাগারের এ ধরণের ব্যতিক্রমী আয়োজন সমুদ্র সৈকতে উপস্থিত সকল পর্যটকদের নজর কেড়েছে।

এরআগে বৃহস্পতিবার (৪ মে) সারাদিন জ্ঞানের আলো পাঠাগারের কর্মীরা সমুদ্র সৈকতে ঘুরে ঘুরে পর্যটকদেরকে বই পড়তে উদ্বুদ্ধ ও পাঠ চক্রের আয়োজন করেন। এ আয়োজনে শতাধিক পর্যটক অংশগ্রহণ করেছিলেন।

বরিশাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা রবিউল ইসলাম বলেন, আমি এর আগেও একাধিকবার এই সমুদ্র সৈকতে এসেছি। কিন্তু এ ধরণের ব্যতিক্রমী আয়োজন আগে দেখিনি। এ ধরণের আয়োজন করায় জ্ঞানের আলো পাঠাগারকে ধন্যবাদ জানাচ্ছি।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, আমরা জ্ঞানের আলো পাঠাগারের ৪০ জন স্বেচ্ছাসেবক ৪দিনের জন্য কক্সবাজার সমুদ্র সৈকত ও বান্দরবনের বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমনে বেরিয়েছি। তবে আমাদের এই ভ্রমন একটু ব্যতিক্রম। আমরা পর্যটন এলাকা ঘুরে ঘুরে পর্যটকদের বই পড়তে উদ্বুদ্ধ করছি। এছাড়া বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটকদের নিয়ে পাঠচক্রের আয়োজন করছি।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, জ্ঞানের আলো পাঠাগার প্রতিষ্ঠার পর থেকেই ব্যতিক্রমী নানা ধরণের ভালো কাজ করে আসছে। এবারের আয়োজনটিরও এই ভালো কাজেরই একটি অংশ। তাদের এ ধরণের ভালো কাজ প্রশাংসার দাবি রাখে। আমি চাই তাদের এ ধরণের ভালো কাজ সারাদেশে ছড়িয়ে পড়ুক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION