শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

শপথ নিল গোপালগঞ্জের ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৬.২৪ পিএম
  • ৪৫৪ Time View
104

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

রোববার(৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

শপথ নেয়া চেয়ারম্যানগন হলেনঃ লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর হোসেন কালু, হরিদাশপুর ইউনিয়নের ইলিয়াস হোসেন, দূর্গাপুর ইউনিয়নের নাজিব আহম্মেদ, রঘনাথপুর ইউনিয়নের শেখ মঞ্জুর, বোড়াশী ইউনিয়নে লিমন আহমেদ এবং গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল।

এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শেখ জোবায়ের আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসীন উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর, হরিদাশপুর, দূর্গাপুর, রঘুনাথপুর, বোড়াশী এবং গোবরা এই ৬ ইউনিয়নের নির্বাচন গোপালগঞ্জ পৌরসভার সীমানা নির্ধারন নিয়ে জটিলতার কারনে গত ২০ মার্চ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION