শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা। নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত গোবিপ্রবি’তে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণায় নামলেন বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধ করা হবে। ১০ দলীয় জোট প্রার্থী আব্দুল আজিজ মাক্কী গোপালগঞ্জে কৃষি বিপণন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ গোপালগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার; প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ২৭ জন গোপালগঞ্জে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারনা ও বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ২.১৫ পিএম
  • ৫২৮ Time View

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশের নবনির্বাচিত ২২-তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।বুধবার(২৬ এপ্রিল)বেলা ১২ টা ৪৫ মিনিটে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। এর আগে তিনি সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌছান।পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে রাষ্ট্রপতির স্ত্রীসহ পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি,শেখ হেলালউদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহিদ উল্লা খন্দকার,শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অড্যাভোকেট মুন্সী আদিয়ার রহমান,প্রধানমন্ত্রীর এপিএস-০২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে রাষ্ট্রপতি ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছালে তাকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION