রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের সভা গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা। মা সেতু বেগম আটক গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ সিপন ভূঁইয়ার ওপর দুর্বৃত্তদের গুলির ছোঁড়ার অভিযোগ আরো একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে- মুক্তিযোদ্ধাদের সেলিমুজ্জামান মোল্যা গোপালগঞ্জে যুবককে হত্যা করে ইজিবাইক ছিনতাই গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীরা সরব ভোট গননা পর্যন্ত সাংবাদিকদের ক্যামেরা খোলা রাখার আহবান গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেস্টাকারী ল্যাব অপারেটর ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী

দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থদের পাশে থাকেন-শহীদ উল্লা খন্দকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১০.১৮ এএম
  • ৪০০ Time View
14

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, দেশের দূর্যোগ মোকাবেলা ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে পুরস্কার পেয়েছেন। তিনি দেশের কোন দূর্যোগেই বিচলিত হন না। ধৈর্য সহকারে দূর্যোগ মোকাবেলা করে থাকেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন শেষে বণিক সমিতির কার্যালয়ে বসে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের যে কোন দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থদের পাশে থাকেন। সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারি ভাবে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। কোটালীপাড়ার ঘাঘর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরও প্রাথমিক ভাবে একটি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সরকারি সফরে বিদেশ গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে এসে তার নির্বাচনী এলাকার এই ব্যবসায়ীদের জন্য নতুন করে কিছু করার চিন্তা করেছেন। আমি তাঁর নির্দেশে আজ এই ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শনে এসেছি।

বর্তমান বোরো মৌসুম চলছে। দ্রুত ধান কাটার জন্য সকলকে তাগিদ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় এ বছর গত বছরের চেয়ে বেশী ধান আবাদ হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধানই পেকে গেছে। ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিতে পারে। কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকার দরিদ্র কৃষকদের কোটালীপাড়া-টুঙ্গিাপাড়ায় ৪টি হারভেস্টার মেশিন দিয়েছে। এই হারভেস্টার মেশিন দিয়ে বিনামূল্যে দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, আব্দুল খালেক হাওলাদার, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক  মোস্তফা কামাল বলেন, গত শনিবার (ঈদের দিন) রাতে ঘাঘর বাজারের বেপারী পট্টির ৩৪টি দোকান অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা অধিকাংশই ব্যাংক লোন নিয়ে ব্যবসা করেন। এদেরকে ব্যাংক লোন মওকুফসহ সরকারি ভাবে সহযোগিতা না করলে এ সকল ব্যবসায়ীদের পথে বসতে হবে। মতবিনিময় সভা শেষে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION