মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের

২৪ থেকে ২৬ এপ্রিল ৩দিন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ২.০৮ পিএম
  • ৩৯৪ Time View
38

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।আগামী ২৬ এপ্রিল নব নিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দীন টুঙ্গিপাড়া সফর করবেন বলে কর্মসূচী রয়েছে।

এই সফরকে ঘিরে আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানাগেছে।মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সহকারী কিউরেটর মোঃ নুরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম  এক প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের  এই তথ্য নিশ্চিত করেছেন।ওই প্রেস রিলিজে দেশের দূর দূরান্ত থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শণের জন্য যে সকল দর্শনার্থীরা কর্মসূচী রাখেন, তারা বিষয়টি পূর্ব হতে অবগত না থাকলে বিশেষ অসুবিধার সম্মুখিন হন। তাই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে  বার্তাটি বহুল প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION