শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে ছাই এনায়েতের উপার্জন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২, ২.৫৫ পিএম
  • ৬২২ Time View
206

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আগুনে পুড়ে ছাই হলো এনায়েত শিকদারের উপার্জনের একমাত্র অবলম্বন দোকান ঘরটি। দোকান পুড়ে যাওয়ায় ৩ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালো থাকার আশায় দুইটি এনজিও থেকে লাখ টাকার বেশি ঋণ নিয়ে দোকান শুরু করেছিলেন এনায়েত। কিন্তু আগুনে তার উপার্জনের একমাত্র অবলম্বন দোকান হারিয়ে দিশেহারা সে। শুক্রবার (০৩ জুন)রাত ২ টার দিকে উপজেলার চর গোপালপুর গ্রামে অগ্নিকান্ডে তার দোকান পুড়ে ছাই হয়। পরে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে ক্ষতিগ্রস্ত এনায়েত সিকদার সাংবাদিকদের জানান, ছোট ভাই বাঁশের ব্যবসা করতো। কিন্তু তাতে অনেক টাকার ক্ষতি হওয়ায় দুই ভাই মিলে এই মুদি দোকানটি চালাতাম। আমরা দুই ভাই সহ পরিবারের মোট ছয় সদস্যের খরচ এই দোকান থেকেই চলতো। আরো একটু ভালো থাকার আশায় ব্রাক ও আশা এনজিও থেকে লক্ষাধিক টাকার বেশি ঋণ নিয়ে মুদি মাল উঠিয়েছিলাম। কিন্তু সর্বনাশা আগুনে টিভি,ফ্রিজ সহ আমাদের বাঁচার একমাত্র অবলম্বন দোকানটি পুরে ছাই হয়ে গেছে। এখন আমরা কি করবো ও কিভাবে ঋণ শোধ করবো তাই বুঝে উঠতে পরছিনা।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION