শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ভ্যানচালক ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ। লোকলজ্জায় আত্মহত্যা। ধর্ষক মাদ্রাসা শিক্ষক ও সহযোগি শিক্ষিকা গ্রেপ্তার গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্ত সংগ্রহ মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার মূলহোতা রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব মুকসুদপুরে মহিলা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় টুঙ্গিপাড়ায় দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা গোপালগঞ্জে গরু চোরদের পিকআপ ভ্যানে আগুন প্রতিবন্ধী দিবসে গোপালগঞ্জে ১৩ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ উপকরণ গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি | দুই ব্যক্তি আটক টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ। এতিমখানায় বিতরণ

গোপালগঞ্জের দূর্গাপুর গ্রামে ডাকাতের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত,মালিক আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২.৪৪ পিএম
  • ৩৩১ Time View

কালের খবরঃ

গোপালগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে আহাদ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এ সময় বাড়ীর মালিক লন্ডন প্রবাসী মুরাদ হোসেন (৬৫)কে কুপিয়ে আহত করেছে তারা । আহত মুরাদ হোসেনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে সব ক’টি তদন্ত শাখা  পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেছে।রবিবার(৯ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ আলী ওই বাড়ীতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার বাড়ী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার ভোর রাত ৩ টার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত সদস্য শেখ মুরাদ হোসেন-এর বাড়িতে ডাকাতি করতে যায় এবং বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্নালংকার ও ল্যাপটপ নিয়ে যায়।

এ সময় ডাকাতদের আটকাতে গেলে বাড়ির মালিক শেখ মুরাদ হোসেন ও কেয়ারটেকার আহাদ আলীকে ছুরিকাঘাত করা হয়। আহাদ আলী ঘটনাস্থলে নিহত  এবং মুরাদ হোসেন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে আরো জানাগেছে, বাড়ির মালিক কেয়ার টেকারকে নিয়ে বাড়িতে থাকতেন। মুরাদ হোসেন প্যারালাইসিস রোগে আক্রান্ত। গত ৩ মাস ধরে তিনি বাড়ীতে অবস্থান করছেন। বাড়ীর গরুর খামার ও অসুস্থ মালিককে আহাদ আলী দেখাশোনা করতেন।

এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনাকে পুলিশ প্রাথমিকভাবে ডাকাতি হিসেবে দেখছে এবং সেভাবেই তদন্তু শুরু করেছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION